ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রধানমন্ত্রীকে ভারতের মূল্যায়নে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: মান্না

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রশ্ন রেখে বলেছেন, তিনি কেন গেলেন ভারতে। কি আনতে গেলেন।

যেসব চুক্তি হলো, তার জন্য দেশের প্রধানমন্ত্রীর যেতে হয়? তাকে সেদেশে যেভাবে মূল্যায়ন করা হয়েছে, তাতে প্রধানমন্ত্রী দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

বুধবার (০৭ সেপ্টেম্বর) ‘ভোট ডাকাতি, দখলদারী, গুম, খুন, দুঃশাসন এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে’ জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ছাত্র ঐক্য ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ-সমাবেশে এ কথা বলেন তিনি। মান্না কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন।

তিনি প্রশ্ন রেখে আরও বলেন, আমেরিকা যান, ভারত যান আর পিকিং যান- কোথাও ঠাঁই হবে না। এখনো সময় আছে, ওসব ছেড়ে জনগণের কাছে আসেন। ক্ষমতা ছেড়ে দেন। তবেই রক্ষা পাবেন।

নাগরিক ছাত্র ঐক্য ঢাকা মহানগর শাখার আহ্বায়ক আব্দুল আলিফের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে মান্না বলেন, এদেশের ইতিহাস ছাত্র সমাজের ইতিহাস। এই সরকার দেশের ছাত্র রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। গুলি করে মানুষ মারছে। কিন্তু এদেশের ছাত্র সমাজকে ভয় দেখিয়ে কোনোদিন দমিয়ে রাখা যায়নি।

সরকারের সমালোচনা করে মান্না বলেন, আজকে এই সমাবেশে আসার পথে দুইটি বাস আটকে দেওয়া হয়েছে। কিন্তু যতই দমন, পীড়ন করুক না কেন দেশের ছাত্র সমাজ তথা জনগণকে আটকে রাখার শক্তি এই ডাকাত সরকারের নেই। রাজপথে যে স্রোত শুরু হয়েছে, সেই স্রোতে এই দখলদার, ফ্যাসিবাদী সরকার ভেসে যাবে।

ছাত্র ঐক্যের সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় এবং ঢাকা মহানগর শাখার আহ্বায়ক আব্দুল আলিফের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোমিনুল ইসলাম, মোফাখখারুল ইসলাম নবাব, যুব ঐক্যের সভাপতি সাম্য শাহ, ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।

পরে, সমাবেশ শেষে একটি মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড় হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ৬টি বিশেষায়িত হাসপাতাল হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে ভারতের মূল্যায়নে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: মান্না

আপডেট সময় ১১:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২