ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

খালিশপুরে কিশোরী ধর্ষণ: ৫ জনের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনার খালিশপুরে কিশোরী ধর্ষণ মামলায় ৫ আসা‌মি‌কে মৃত্যুদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসা‌মিরা হ‌লেন- আলী আকবর ওরফে হৃদয়, মেহেদী হাসান ওরফে ইবু, সোহেল, আব্দুল্লাহ ও মোহন।

এর মধ্যে সোহেল, আব্দুল্লাহ ও মোহন পলাতক। একই সঙ্গে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসা‌মিদের ২০ হাজার টাকা করে জ‌রিমানা দিতে বলা হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা ক‌রেন। মামলায় দুইজন আসা‌মি উপ‌স্থিত থাক‌লেও তিনজন পলাতক র‌য়ে‌ছেন।

রা‌য়ের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী স্পেশাল (পি‌পি) ফ‌রিদ আহ‌মেদ।

এর আগে, ২০১১ সালের ২৩ মার্চ আসামিরা খুলনার খালিশপুর থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করেন। আসামিরা চরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করেন। পরে বাড়ির পাশে ফেলে গিয়ে কিশোরীটির পরিবারকে মামলা না করার জন্য হুমকি-ধামকি দেন আসামিরা।

এ ঘটনায় ২৪ মার্চ খালিশপুর থানায় দুইজনের নামোল্লেখ করে ও তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী মা। একই বছরের জুনে কাজী রেজাউল করিম ৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে বিভিন্ন কার্যদিবসে ১৭ জনের মধ্যে ১২ জন সাক্ষী দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী

খালিশপুরে কিশোরী ধর্ষণ: ৫ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৫:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২