ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিষয় নতুন যে শর্ত দিল রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এর পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসার আহ্বান জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার এই আহ্বানে সাড়া দেননি পুতিন। তবে এবার দুই নেতার মধ্যে বৈঠকের ব্যাপারে শর্তের কথা জানাল রাশিয়া।

মঙ্গলবার রাশিয়ার ইজভেস্তিজিয়া পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে দিমিত্রি পেসকভ শর্তের কথা বলেন। খবর তাসের।

দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে হলে নিশ্চিত চুক্তির খসড়া কপি প্রস্তুত করতে হবে, যা তারা বৈঠকের পর সই করবেন।

পেসকভ বলেন, পুতিন এবং জেলেনস্কির মধ্যকার বৈঠকের ব্যাপারে মস্কোর অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। শুধু বৈঠকের জন্য বৈঠকে বসার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে হলে তা হবে এজেন্ডাভিত্তিক এবং আগে থেকেই এ ব্যাপারে খসড়া চূড়ান্ত করতে হবে যাতে তারা বৈঠকের সময় চূড়ান্তভাবে তাতে সই করতে পারেন। কিন্তু এই মুহূর্তে এ ব্যাপারে কোনো কথা নেই।

এর আগে গত রোববার দিমিত্রি পেসকভ একই ইস্যুতে রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন, রাশিয়া বৈঠকের জন্য প্রস্তুত তবে তার আগে দেখতে চাই যে, মস্কোর দাবিগুলো কীভাবে পূরণ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিষয় নতুন যে শর্ত দিল রাশিয়া

আপডেট সময় ০১:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২