ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

নেশার টাকার জন্য স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর পলাশে নেশার টাকার জন্য স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে আটক করেছে।

সোমবার দুপুরে উপজেলার ঘোড়াশার পৌর এলাকার ভাগ্যেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রত্না বেগম (১৮) ওই গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী আল রাব্বি (১৯) একই গ্রামের আল আমিন মিয়ার ছেলে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, রত্নার সঙ্গে রাব্বির দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। সাত মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই রাব্বি মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার টাকার জন্য প্রায়ই সে স্ত্রীকে মারধর করত।

সর্বশেষ সোমবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার কথা বলে রাব্বি। এ সময় টাকা দিতে রাজি না হলে রত্নাকে মারধর শুরু করে। একপর্যায়ে ছুরি দিয়ে তার পেটে ও গলায় আঘাত করে পালিয়ে যায় রাব্বি।

পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় রত্নাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

নেশার টাকার জন্য স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ১০:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২