ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল

জয় রাজনীতিতে আসছেন কিনা, যা বললেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে সক্রিয় হবেন কিনা, সে ব্যাপারটি তার নিজের ও দেশের মানুষের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তার মা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ভারত সফরকে সামনে রেখে দেশটির বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করে এএনআই।

ডিজিটাল বাংলাদেশের রূপান্তরে জয়ের চিন্তা ও পরামর্শ কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

‘দেখুন সে বড় হয়েছে। এটি (রাজনীতিতে আসা) তার ওপর নির্ভর করছে। সে কিন্তু দেশের জন্য কাজ করছে। ডিজিটাল বাংলাদেশের যে কাজ চলছে বিশেষ করে স্যাটেলাইট, সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়া, কম্পিউটার প্রশিক্ষণ সবই কিন্তু তার আইডিয়া থেকে করা হচ্ছে’—যোগ করেন প্রধানমন্ত্রী।

আপনারা জানেন, ও আমাকে সহযোগিতা করছে, এটি করছে ও। তবে ও কখনোই দল কিংবা মন্ত্রণালয়ে কোনো পদ পাওয়ার কথা ভাবেনি।

জয় রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন তিনি।

সজীব ওয়াজেদ জয় যেন আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেন, একসময় দলের মধ্য থেকে সে দাবি উঠেছিল বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, এমনকি আমাদের দলীয় সম্মেলনেও তার পদ নেয়ার তীব্র দাবি উঠেছিল। তখন আমি তাকে বললাম, মাইক্রোফোনের কাছে যাও, যা করতে চাও বলো। সে গেল, বলল, ‘এই মুহূর্তে আমি দলে কোনো পদ চাই না। এর চেয়ে বরং এখানে যারা কাজ করছেন, তাদের পদ দেয়া হোক। আমি কেন একটা পদ দখল করব। আমি মায়ের সঙ্গে আছি। আমি দেশের জন্য কাজ করছি, মাকে সাহায্য করছি। এটাই করে যাব।’

‘সে আসলে এভাবে ভাবে। সুতরাং তার জন্য আমাকে কিছু করতে হবে তা না। করব না।’’

ছেলেকে দলের পদে আনার ব্যাপারে কী ভাবছেন- এ প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা দেশের জনগণের ওপর নির্ভর করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম

জয় রাজনীতিতে আসছেন কিনা, যা বললেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২