ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা কাতারে এলএনজি প্রকল্পে বিস্ফোরণ, নিহত ১৩ রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ

মুশফিকের হঠাৎ অবসরে হৃদয় ভেঙেছে মাহমুদুল্লাহর

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিকুর রহিমের ব্যাটে রান নেই। বাংলাদেশ দলে তার জায়গা নিয়েও উঠছিল প্রশ্ন। এবার সব আলোচনা থামিয়ে দিলেন তিনি নিজেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। তবে টেস্ট ও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন বলে জানান তিনি।

জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটারের অবসরের ঘোষণায় বিস্মিত করেছে দেশের ক্রিকেটপ্রেমীদের। এমনকি মুশফিকের এ ঘোষণায় অবাক হয়েছেন দীর্ঘদিনের সতীর্থ ও পারিবারিক বন্ধনে আবদ্ধ আরেক তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিকের বিদায়ে তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই সিদ্ধান্তে হৃদয় ভেঙে গেছে টাইগারদের সাবেক এই অধিনায়কের।

নিজের ভেরিফাইড ফেসবুকে মাহমুদুলাহ রিয়াদ লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার অবসরের ঘোষণা আমার জন্য হৃদয়বিদারক ঘটনা। তবে টি-টোয়েন্টিতে তোমার অর্জন ও ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সুখকর অভিজ্ঞতা। তোমার পরিশ্রমের ধরনে যেকোনো ফরম্যাটের জন্যই অনুকরণীয়।’

জানা গেছে, ফেসবুকে পোস্ট দেওয়ার পাশাপাশি বিসিবিতে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নিজের অবসরের কথা জানিয়েছেন মুশফিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা

মুশফিকের হঠাৎ অবসরে হৃদয় ভেঙেছে মাহমুদুল্লাহর

আপডেট সময় ০৬:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২