ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন, দুদলের সম্ভাব্য একাদশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন দুই টাইগার ওপেনার। বাঁচা-মরার লড়াইয়ের দিনে বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে পারেন সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজ।

এশিয়া কাপ শুরুর আগ মুহূর্তে হুট করেই মোহাম্মদ নাঈম শেখকে দলে যোগ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম ম্যাচের একাদশেও রাখা হয় তাকে। কিন্তু সুবিধা করতে পারেননি। ৮ বলে ৬ রান করে আউট হন তিনি। অন্যদিকে আরেক ওপেনার এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে দারুণ খেললেও আন্তর্জাতিক অঙ্গনে সুবিধা করতে পারছেন না। সেদিন ১৪ বল খেলে আউট হন মাত্র ৫ রান।

তাই টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে দুজনকেই দলে নাও দেখা যেতে পারে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মেহেদি হাসান মিরাজ ও সাব্বির রহমানকে ওপেনিংয়ে পাঠাবে টিম ম্যানেজমেন্ট। দলনেতা সাকিব আল হাসানের ইচ্ছাতেই ওপেনিংয়ে দেখা যাবে এই নতুন জুটিকে। যদিও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কিছুই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে মিরাজের। কিন্তু কখনও ওপেন করা হয়নি সাব্বিরের। তবে সুযোগ পেলে সেটা কাজে লাগাবেন বলে আশাবাদী বিশ্লেষকরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান(অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:

কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, মাথিসা পাথিরানা, দিলশান মধুুশঙ্কা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশের ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন, দুদলের সম্ভাব্য একাদশ

আপডেট সময় ০৬:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২