ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

লাস ভেগাসে হামলার দায় স্বীকার আইএসের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ‘দায় স্বীকার করে’ বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠনটির দাবি, হামলাকারী স্টিফেন প্যাডক (৬৪) আইএসের যোদ্ধা ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এ খবর প্রকাশ করেছে।

এদিকে, পুলিশের বরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের কনসার্টে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে পুলিশ।

হামলার পর লাস ভেগাসের মেট্রো পুলিশ শেরিফ জো লেম্বার্ডো জানিয়েছেন, লাস ভেগাসের স্থানীয় বাসিন্দা স্টিফেন প্যাডক মান্দালয় বে হোটেলের ৩২ তলায় কনসার্ট চলার সময়ে স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি শুরু করেন। এতে হতাহতের ঘটনা ঘটে। হামলার পর তিনি আত্মহত্যা করেন বলেও ধারণা করছে পুলিশ।

হামলার পরে আইএসের সংবাদমাধ্যম হিসেবে পরিচিত আমাক নিউজ এজেন্সি দাবি করে, লাস ভেগাসে হামলাকারী জঙ্গি সংগঠনটির যোদ্ধা ছিলেন। আমাক আরো জানায়, আইএসের ডাকে উদ্বুদ্ধ হয়ে হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের ওই সেনা (স্টিফেন প্যাডক)। সংবাদমাধ্যমটি আরো দাবি করে, বন্দুকধারী প্যাডক বেশ কয়েক মাস আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে বিষয়টি প্যাডক গোপন রেখেছিলেন বলেও জানিয়েছে আমাক।

এদিকে, স্টিফেন প্যাডকের পরিবার ও আইএসের বক্তব্যের মধ্যে কোনো মিল নেই বলে জানিয়েছে লাস ভেগাস পুলিশ। এর আগে পুলিশ জানিয়েছিল, হামলাকারী লাস ভেগাসেরই বাসিন্দা। প্রায় এক ঘণ্টা এলোপাতাড়ি গুলি ছোড়ার একপর্যায়ে পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে। তবে প্রাথমিকভাবে এর বেশি কিছু তারা জানায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী

লাস ভেগাসে হামলার দায় স্বীকার আইএসের

আপডেট সময় ১১:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭