ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সুস্বাদু হাক্কা চিলি চিকেন

অাকাশ নিউজ ডেস্ক:

বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু মসলাদার এই চাইনিজ আইটেমটি । ফ্রাইড রাইস অথবা সাদা ভাতের সঙ্গে মজাদার হাক্কা চিলি চিকেন খেতে সুস্বাদু। এই আইটেমটি বিকেলের নাস্তায়ও স্ন্যাকস হিসেবে পরিবেশন করতে পারবেন।

জেনে নিন রেসিপি-
উপকরণ
চিকেন থাইয়ের অংশ- ৬-৭ টুকরা (হাড় এবং চামড়াসহ)
কাঁচামরিচ- ৩-৪টি (ফালি করা)
পেঁয়াজ- ২টি (কুচি)
পানি- ১ কাপ
আদা- ১ ইঞ্চি (কুচি)
রসুন- ৪-৫টি (বাটা)
তিল- আধা চা চামচ

সাদা মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
জিরা গুঁড়া- ১ টেবিল চামচ
ধনে গুঁড়ো- ১ টেবিল চামচ
কর্ন ফ্লাওয়ার- ৩ টেবিল চামচ
সয়া সস- ৩ টেবিল চামচ
টমেটো সস- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
তেল- ১/২ কাপ

প্রস্তুত প্রণালি
ছোট সাইজ করে কেটে মাংসের টুকরা ভালো করে ধুয়ে নিন। লবণ, সাদা মরিচ গুঁড়া ও ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার দিয়ে মাংস ভালো করে মেখে নিন। ফ্রাই প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ সোনালি করে ভেজে নিন। আদা, জিরা গুঁড়া, রসুন, তিল, ও ধনে গুঁড়া দিয়ে মাঝারি আঁচে ১ মিনিট ভেজে নিন। পেঁয়াজের মিশ্রণ তুলে রাখুন।

মাংসের টুকরোগুলো তেলে ভেজে বাদামি করে ভাজা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিন।
আলাদা একটি পাত্রে পানি ও বাকি কর্ণফ্লাওয়ার,টমেটো সস এবং সয়া সস ভালো করে মিশিয়ে নিন। মিশ্রনটি ধীরে ধীরে প্যানে ঢালুন। মাংসের টুকরোগুলোকে সস এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিন। কিছুক্ষণ ফুটতে দিন। গ্রেভিটা ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার হাক্কা চিলি চিকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সুস্বাদু হাক্কা চিলি চিকেন

আপডেট সময় ০৩:১৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭