ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশে অ্যাডমিনদের দক্ষতা বাড়াতে ৪০ হাজার ডলার দেবে ফেসবুক

আকাশ আইসিটি ডেস্ক :

এশিয়া প্যাসিফিক কমিউনিটি অ্যাক্সেলেরেটর নিয়ে এসেছে মেটা, যা আগে ফেসবুক কোম্পানি নামে পরিচিত ছিল। এই প্রোগ্রামের লক্ষ্য ফেসবুকের বিভিন্ন কমিউনিটির অ্যাডমিনদের নেতৃত্ব বিষয়ক দক্ষতা বিকাশে সাহায্য করা, যেন তারা ডিজিটাল টুল ব্যবহার করে তাদের কমিউনিটির প্রভাব বৃদ্ধি করতে পারেন।

এ বছর বাংলাদেশের কমিউনিটি গ্রুপগুলোও এতে অংশ নিতে পারবে।

ফেসবুক এক বিবৃতিতে জানায়, নির্বাচিত ফেসবুক কমিউনিটি গ্রুপ মেটা’র গ্লোবালগিভিং প্রোগ্রাম থেকে ৪০ হাজার ইউএস ডলার (৩৮ লাখ টাকা) অনুদান পাবে। যার সাহায্যে অ্যাডমিনরা তাদের কমিউনিটির লক্ষ্য অনুযায়ী একটি উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করে সে উদ্দেশ্যে কাজ করতে পারবেন।

এছাড়া কমিউনিটি লিডারদের কোচিং দেওয়া হবে। তারা তাদের কাজের ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও যোগাযোগেরও সুযোগ পাবেন।

মেটা’র সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিটিসের প্রধান সিদ্ধার্থ স্বরূপ বলেন, দেখে ভালো লাগে যে, বাংলাদেশের মানুষ ফেসবুকে কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন। আমরা এসব উদ্ভাবনী বাংলাদেশি গ্রুপগুলোকে আমাদের কমিউনিটি অ্যাক্সেলেরেটর প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি, আমাদের এই প্রোগ্রাম তাদের কমিউনিটিকে আরও ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করবে এবং তাদের লক্ষ্য পূরণে সহায়ক হবে।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের ছয়টি দেশ- বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের কমিউনিটি লিডাররা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তাদের একটি ফেসবুক গ্রুপ থাকতে হবে, যা এক বছরের বেশি সময় ধরে চালু আছে এবং সদস্যসংখ্যা হতে হবে পাঁচ হাজারের বেশি।

মেটা’র কমিউনিটি অ্যাক্সেলেরেটর প্রোগ্রাম এবং আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন httpswww.facebook.comcommunityaccelerator।

আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশে অ্যাডমিনদের দক্ষতা বাড়াতে ৪০ হাজার ডলার দেবে ফেসবুক

আপডেট সময় ১০:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২