ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ব্রেইল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণ

আকাশ আইসিটি ডেস্ক :  

রাজশাহীতে ব্রেইল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ও ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে তিন মাস মেয়াদী দুটি কোর্সে ২০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে কোর্স সমাপনী সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে শোকাবহ আগস্ট স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতও করা হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নেসকো ও ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) যৌথ উদ্যোগে ব্রেইল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধীদের কোরআন শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণ প্রদানের প্রশংসনীয় মহতি উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। সারাদেশে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে মূল স্রোতে সম্পৃক্ত করা এবং তাদেরকে স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে।

এসব জনগোষ্ঠীকে বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে আনতে প্রধানমন্ত্রী সচেষ্ট আছেন। এটি অনেকটাই সফল হয়েছে। আমাদের নানা সংকট ও সীমাবদ্ধতা আছে, তার মধ্যেও প্রধানমন্ত্রী এসব বিষয়ে নজর রাখেন, এটি আমাদের বড় পাওয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম।

উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) এর চিফ অ্যাডভাইজার ড. আব্দুল লতিফ ও প্রজেক্ট কো-অর্ডিনেটর খায়রুল আজম। সঞ্চালনায় ছিলেন নেসকোর স্মার্ট ডিস্ট্রিবিউশন প্রকল্পের পরিচালক শিরিন ইয়াসমিন। এছাড়া নেসকোর অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানালেন জি এম কাদের

ব্রেইল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণ

আপডেট সময় ০৯:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২