ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ আমাকে থামাতে হলে হত্যা করতে হবে: মমতা রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন

আনলিমিটেড ডাটা প্যাকেজ আনল রবি

আকাশ আইসিটি ডেস্ক : 

সীমাহীন মেয়াদ এবং সীমাহীন ভলিউমের ডাটা প্যাকেজ এনেছে রবি। যারা মেয়াদহীন ডাটা প্যাকেজ ব্যবহার করতে আগ্রহী, তাদের জন্য সীমাহীন মেয়াদের প্যাকেজ এবং নির্দিষ্ট সময়ের জন্য সীমাহীন ডাটা ব্যবহার করতে আগ্রহী গ্রাহকদের জন্য সীমাহীন ভলিউমের প্যাকেজ এনেছে অপারেটরটি।

মোবাইল অপারেটর রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১০, ২০ ও ৫০ জিবির সীমাহীন মেয়াদের ডাটা প্যাকেজগুলোর মূল্য যথাক্রমে ৪৪৪, ৭৭৭ এবং এক হাজার ৪৪৪ টাকা। বাজারে থাকা বহুমাত্রিক ডাটা প্যাকের মধ্যে গ্রাহকদের জন্য এ ১০ জিবির ডাটা প্যাকটি আকর্ষণীয় দামে নিয়ে এসেছে রবি।

এছাড়া গ্রাহকরা ২৩ টাকায় দুই ঘণ্টা এবং ৩৪ টাকায় তিন ঘণ্টা সীমাহীন ডাটা উপভোগ করতে পারবেন। সব ডাটা ব্যবহারকারী গ্রাহকদের মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে এ প্যাকগুলোতে নির্দিষ্ট শর্ত প্রযোজ্য।

রবির ৭৪ শতাংশের বেশি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন, যা এ শিল্পে সর্বোচ্চ। আকর্ষণীয় এ ডাটা প্যাকগুলো রবির গ্রাহকদের ডিজিটাল জীবনধারায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছে অপেরাটরটি। মোট গ্রাহকের ৬৫ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে এ সেবা দিতে অগ্রণী অবস্থানে রয়েছে রবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনলিমিটেড ডাটা প্যাকেজ আনল রবি

আপডেট সময় ০৯:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২