ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু

ইভিএম ক্ষমতা ধরে রাখার নীল নকশা: রব

আকাশ জাতীয় ডেস্ক:  

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, এই সিদ্ধান্ত ১২তম সংসদীয় নির্বাচনকে প্রচণ্ডে ঝুঁকির মুখে ফেলবে। অবাধ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাকে সুদূর পরাহত করবে‌।

এটা গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকারের বিরুদ্ধে চক্রান্ত। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত আগামী সংসদ নির্বাচনে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটানোর নীল নকশার অংশ বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন আ স ম আবদুর রব।

তিনি বলেন, এটা একেবারেই গণ-আকাঙ্ক্ষা বিরোধী। বাংলাদেশের একজন ভোটার নাই যিনি ইভিএমে ভোট দেওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছেন। ইভিএম বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি এবং প্রযুক্তি ব্যবহারের উপযোগিতা প্রশ্নে সাংঘর্ষিক। ভোটাররা ইভিএম ব্যবহারে যেমন স্বাচ্ছন্দ নয়, তেমনি ইভিএম ত্রুটিমুক্ত নয়, ইভিএমের ওপর জনগণের ন্যূনতম আস্থা নেই। ইভিএম জনগণের কাছে জালিয়াতির বাক্স হিসেবে পরিচিত।

আগামী সংসদ নির্বাচনকে নির্বাচনী নাটকে পরিণত করার মহড়া প্রদর্শনীর এই আয়োজন জনগণ প্রত্যাখ্যান করবে এবং প্রতিরোধ গড়ে তুলবে বলেও মন্তব্য করেন আ স ম আবদুর রব।

তিনি বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে অভ্যন্তরীণ রাজনীতিতে চরম নৈরাজ্য সৃষ্টি হবে এবং ভূ-রাজনীতিতে দেশ গভীর সংকটে পড়বে, যা কোনক্রমেই দেশের অগ্রগতি ও স্থিতিশীলতার সহায়ক হবে না। অবিলম্বে নির্বাচন কমিশনকে এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী

ইভিএম ক্ষমতা ধরে রাখার নীল নকশা: রব

আপডেট সময় ০৯:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২