ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিপি-টেলিটকের আনলিমিটেড ডাটা প্যাকেজ

আকাশ আইসিটি ডেস্ক : 

মোবাইল অপারেটরদের মাধ্যমে ৬, ১৫, ২৬ ও ৪০ জিবির নতুন আনলিমিটেড (মেয়াদবিহীন) ডাটা প্যাকেজ চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

দেশের মোবাইল ফোন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বিটিআরসি বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে নতুন আনলিমিটেড মেয়াদের ৪টি ডাটা প্যাকেজ চালু করেছে।

রোববার (২১ আগস্ট) বিটিআরসি এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানায়, গ্রামীণফোনের মাধ্যমে ১১৯৯ টাকায় ৪০ জিবি ও ৫৪৯ টাকায় ১৫ জিবি এবং টেলিটকের মাধ্যমে ১২৭ টাকায় ৬ জিবি এবং ৩০৯ টাকায় ২৬ জিবি ডাটা প্যাকেজ চালু করা হয়েছে।

গত ২৮ এপ্রিল বিটিআরসির নির্দেশনা অনুযায়ী দেশের মোবাইল সব অপারেটর বাজারে প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করে।

অন্যান্য অপারেটররা পর্যায়ক্রমে নতুন করে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করবে বলে জানিয়েছে বিটিআরসি।

আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ উপভোগকারী গ্রাহকদের প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সিম রিসাইকেল প্রক্রিয়া এবং নির্দেশিকা অনুসরণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জিপি-টেলিটকের আনলিমিটেড ডাটা প্যাকেজ

আপডেট সময় ০৯:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২