ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এশিয়া কাপেই সবকিছু বদলে ফেলতে চাচ্ছি: পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:   

অনেকদিন ধরেই টি-টোয়েন্টিতে ধুঁকছে বাংলাদেশ দল। এর মধ্যে সিরিজ হেরেছে জিম্বাবুয়ের কাছে।

এরপর অবশ্য বেশ কয়েকটি বদল এসেছে। অধিনায়কত্ব নিয়েছেন সাকিব আল হাসান, এশিয়া কাপের স্কোয়াডেও দেখা গেছে বেশ কিছু পরিবর্তন।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট দিয়েই টি-টোয়েন্টিতে নিজেদের বদলে ফেলতে চায় টাইগাররা। গত কয়েকদিন ধরে মিরপুরে অনুশীলন করছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। বৃহস্পতিবার (১৮ আগস্ট) তাদের এই অনুশীলন দেখতে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এরপর তিনি এমন মন্তব্য করেন।

বিসিবি সভাপতি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী না। কি করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। পুরো মানসিকতা, চিন্তাধারা সব কিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি এই এশিয়া কাপে। করে আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা।

‘এশিয়া কাপ কিন্তু বিশ্বকাপের পরেই (বড় আসর)। গত বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। হঠাৎ করে এখন এত তাড়াতাড়ি বের হতে পারব কিনা জানি না। ’

এই ফরম্যাটে মানসিকতাতেই বাংলাদেশের সমস্যা দেখেন পাপন, ‘মূল সমস্যা আমরা যেটা দেখি টি-টোয়েন্টিতে- খেলোয়াড় ঠিক আছে, খেলোয়াড় যে আমাদের নাই তা না। সমস্যাটা হচ্ছে মানসিকতা বদলাতে হবে। মাইন্ড সেটে পুরো বদল আনতে হবে। টি-টোয়েন্টি এপ্রোচটা আলাদা থাকতে হবে যদি আমরা জিততে চাই বা ভালো করতে চাই। ’

‘এখানে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নাই। ১৩০-৪০ করে হয়তো একটা জিতে যাবো একদিন, কিন্তু এটা আমাদের হতে পারে না। আমাদের ১৮০-৯০, ২০০ করতে হবে। এটা মাথায় রেখেই আমাদের খেলতে হবে। আমাদের যে প্ল্যান এখন চলছে এমন কোনো লক্ষণ দেখছি না। খেলার মধ্যেও দেখি না। সেজন্য কী করা যায় এটা নিয়ে আলাপ করছিলাম। তখন জেমি এসে বলল ও নাকি এটাতে খুব আগ্রহী। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এশিয়া কাপেই সবকিছু বদলে ফেলতে চাচ্ছি: পাপন

আপডেট সময় ০৯:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২