ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা মানে সময় নষ্ট: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পারমাণবিক অস্ত্রের মহড়া নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করা মানে সময় নষ্ট বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে কর্মশক্তি অপচয় না করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।

রোববার এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ‘কর্মশক্তি সঞ্চয় করো রেক্স, আমরা যা করার তা করব।’ শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, উত্তর কোরিয়া আলোচনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। পারমাণবিক অস্ত্রের মহড়া নিয়ে সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে।

যুক্তরাষ্ট্র চায় উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রের মহড়া বন্ধ করুক। বেশ কিছুদিন ধরে অব্যাহতভাবে পারমাণবিক অস্ত্রের মহড়া চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর ক্ষুদ্রতম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে দেশটি। এই বোমা দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন মিসাইলের ওপর সংযুক্ত করা যাবে।

তাদের এই পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে পিয়ংইয়ং। এমন অবস্থায় উত্তর কোরিয়ার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আলোচনার এই পদক্ষেপ ভেস্তে যেতে পারে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রসঙ্গ উল্লেখ করে রোববার টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছিলাম, তিনি ক্ষুদ্র রকেট মানবের সঙ্গে আলোচনার চেষ্টা করে তাঁর সময় নষ্ট করছেন।’

গত আগস্টে ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়াকে মোকাবিলা করার জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছে। তবে ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই প্রতিরক্ষামন্ত্রী কূটনৈতিক পদক্ষেপ সফল হতে চলেছে জানিয়ে উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৈশোর স্বাস্থ্যসেবায় ভলান্টিয়ার পিয়ার লিডার মডেল সুপারিশ

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা মানে সময় নষ্ট: ট্রাম্প

আপডেট সময় ০১:২৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭