ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিবের দেখা পেল নিজের নাম ‘সাকিব’ রাখা খুদে ভক্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সাকিব আল হাসানের খুদে ভক্ত নাঈম শেখ। এই ছোট্ট ক্রিকেটপ্রেমী সাকিবের এতটাই ভক্ত যে নিজের নাম রেখে দিয়েছে ‘সাকিব’।

তার দীর্ঘদিনের ইচ্ছা প্রিয় ক্রিকেটারের দেখা পাওয়ার। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হলো। আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা হয়ে গেল দুই সাকিবের।

বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়কের সঙ্গে দেখা করার জন্য সারা দিন মিরপুর স্টেডিয়ামের আশপাশেই ঘুরঘুর করত নাঈম। মিরপুরেই তার বাড়ি। আজ সাকিবের দেখা পাওয়ার আশায় এসেছিল সে। ভাগ্যও সঙ্গে ছিল। আজ সাকিব গেট দিয়ে ঢুকতেই তাকে চিনে ফেলেন। এরপর ডেকে নেন কাছে।

সাকিব নাঈমকে নাম জিজ্ঞেস করলে সে গর্বের সঙ্গে জবাব দেয়, ‘সাকিব আল হাসান’। তখন সাকিব হেসে তার নামে নাম রাখার কারণ জানতে চান। নাঈম তাকে জানান, ‘আমি নিজেই নিজের নাম সাকিব আল হাসান রেখেছি। আপনার খেলা ভালো লাগে বলে আপনার নামে নাম রেখেছি। ‘

এরপর ছোট্ট ভক্তকে নিয়ে মাঠে প্রবেশ করেন সাকিব। নিয়ে যান ইনডোরে। সেখানে সাকিবকে কয়েকটা বলও করেছে ছোট্ট সাকিব। এ সময় সে সাকিবের কাছে জার্সি-কেডসের আবদার করে। নাঈমের মাপের জার্সি-কেডস কিনতে একজনকে বাইরে পাঠিয়েছিলেন সাকিব। কিন্তু ভালো কোয়ালিটির পণ্য না পাওয়ায় সাকিব আগামীকাল নিজের জার্সি-কেডসই দিয়ে দেবেন বলে অঙ্গীকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিবের দেখা পেল নিজের নাম ‘সাকিব’ রাখা খুদে ভক্ত

আপডেট সময় ০৭:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২