ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা নির্যাতনে আইএসের উত্থান হতে পারে: অস্ট্রেলিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন চলতে থাকলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। শনিবার তিনি বলেছেন, রোহিঙ্গা নির্যাতনকে সুযোগ হিসেবে গ্রহণ করে বিষয়টিকে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার করতে পারে জঙ্গিরা।

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর বর্বর অভিযানের মুখে ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে এসেছে। একসঙ্গে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসায় মানবিক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জুলি বিশপ সতর্ক করেছেন, মিয়ানমারের সেনাবাহিনীর চলমান সহিংসতায় সীমান্ত সমস্যাও বাড়াতে পারে।

তিনি বলেছেন, ‘আমরা খুবই উদ্বিগ্ন যে, নির্দিষ্টভাবে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনাকে আইএস ও অন্যান্য সন্ত্রাসীগোষ্ঠী হাতিয়ার বানিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ে কাজে লাগাতে পারে’। জুলি বিশপ জোর দিয়ে বলেছেন, ‘আর এ কারণেই রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে’।

রোহিঙ্গা নির্যাতন বন্ধে পরিষ্কার অবস্থান না নেয়ায় নোবেলজয়ী অং সান সুচি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক নিন্দার মুখে রয়েছেন। একই কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তার ছবি সরিয়ে নেয়া হয়েছে। মিয়ানমারের ডি ফ্যাক্টো সরকারপ্রধান ও রাষ্ট্রীয় পরামর্শক সুচি রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া ইঙ্গিত দিলেও কবে, কখন, কীভাবে তা করবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো দিক নির্দেশনা দেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা নির্যাতনে আইএসের উত্থান হতে পারে: অস্ট্রেলিয়া

আপডেট সময় ১২:২০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭