ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

বিশ্বের সবচেয়ে পাতলা ভাঁজযোগ্য ফোন দেখাল শাওমি

আকাশ আইসিটি ডেস্ক : 

দ্বিতীয় প্রজন্মের ভাঁজযোগ্য (ফোল্ডেবল) ফোন উন্মোচন করেছে শাওমি। গেল বৃহস্পতিবার (১১ আগস্ট) শাওমি চীনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফোন আনার ঘোষণা দেয়। এদিন শাওমি ‘মিক্স ফোল্ড-২’ নামের ফোনটির সঙ্গে আরও কিছু উদ্ভাবনী প্রযুক্তির ডিভাইস আনার ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, শাওমি মিক্স ফোল্ড-২ ফোনটির বিশেষত্ব হচ্ছে এটি আগের যেকোনো ভাঁজযোগ্য ফোনের তুলনায় বেশ স্লিম। ফোনটি বইয়ের মতো ভাঁজ করা এবং খোলা যাবে। তাইতো ফোনটির অন্যান্য সুবিধার সঙ্গে এর আল্ট্রাস্লিম ডিজাইনের ব্যাপারে জোর দেওয়া হয়েছে।

ভাঁজ খোলা অবস্থায় ফোনটির পুরুত্ব মাত্র ৫ দশমিক ৪ মিলিমিটার। এ হিসাবে এটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন।

শাওমি বলছে, তাদের মাইক্রো ওয়াটারড্রপ কবজার কারণে এ রকম পাতলা ডিজাইনের ফোন তৈরি করা সম্ভব হয়েছে।

শাওমি মিক্স ফোল্ড-২ ফোনটিতে দুটি ডিসপ্লে থাকবে। এর ভেতর ও বাহির দুটি ডিসপ্লে থেকেই ভিউ এক্সপেরিয়েন্স নেওয়া যাবে। কভারে একটি ৬ দশমিক ৫৬ ইঞ্চির প্যানেল থাকবে, যা ফোনের ভাঁজ খোলার পর আট ইঞ্চি পর্যন্ত প্রশস্ত হবে। সেলফি তোলার জন্য ফোনটির সামনের অংশে থাকছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং পেছনে থাকছে টেলিলেন্সসহ তিনটি ক্যামেরা।

ফোনটি চালাতে ব্যবহার করা হবে কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন প্লাস ১ চিপসেট। এ ছাড়াও থাকছে হার্মান কার্ডনের দুটি স্পিকার, ৪ হাজার ৫০০ এমএএইচের ব্যাটারি এবং ৬৭ ওয়াটের দ্রুত চার্জিং ব্যবস্থা।

চীনে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে আট হাজার ৯৯৯ ইউয়ান, যা প্রায় এক হাজার ৩০০ মার্কিন ডলারের সমান।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

বিশ্বের সবচেয়ে পাতলা ভাঁজযোগ্য ফোন দেখাল শাওমি

আপডেট সময় ০৯:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২