ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেলিটকের সাবেক ব্যবস্থাপক জোবায়েরের ১২ বছর কারাদণ্ড, জরিমানা সাড়ে ১১ কোটি

আকাশ জাতীয় ডেস্ক: 

মানিলন্ডারিং আইনের একটি মামলায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক শাহ মো. জোবায়েরের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে রায়ে আসামিকে ১১ কোটি ৫০ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত।

রবিবার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদলতের বিচারক মো. বদরুল আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়।

আদেশে আদালত বলেন, আসামির বিরুদ্ধে আনীত মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৩ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। একইসাথে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে (পৈতৃক ব্যতীত) রাষ্ট্রের অনূকূলে নেওয়ার নির্দেশ দেওয়া হলো।

মামলার বিবরণে জানা যায়, আসামি শাহ মো. জুবায়ের ২০০৫ সালে টেলিটকের ব্যবস্থপনা পরিচালকের দায়িত্বে থাকাবস্থায় দুর্নীতির মাধ্যমে ৬৮ লাখ টাকা অর্থ পাচার করেন। এ ছাড়া গুলশান ও মিরপুর নামে বেনামে তার একাধিক বাড়ি রয়েছে।

২০১৭ সালের ৩ অক্টোবর রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়। ২০১৮ সালের ১৮ জুন দুদক মামলায় চার্জশিট দাখিল করে। ২০১৯ সালের ১৩ জুন মানলায় চার্জ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টেলিটকের সাবেক ব্যবস্থাপক জোবায়েরের ১২ বছর কারাদণ্ড, জরিমানা সাড়ে ১১ কোটি

আপডেট সময় ০৭:১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২