ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা ক্যাম্পে সৌরবিদ্যুৎ দেয়া হবে: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সৌর বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে ১২টি অস্থায়ী ক্যাম্পে সৌরবিদ্যুৎ দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

টেকনাফের লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ ও চিকিৎসা ক্যাম্প পরিদর্শনকালে রোববার দুপুরে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘মিয়ানমার তাদের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের নির্যাতন করে বিতাড়িত করেছে। রোহিঙ্গারা সেখান থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক নেত্রী হিসাবে তাদের আশ্রয় দিয়েছেন। এতে বিশ্ব দরবারে বাংলাদেশে মুখ উজ্জ্বল হয়েছে’।

ওবায়দুল কাদের বলেন, ‘মিয়ানমারের একজন মন্ত্রী রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে আসছেন। আশা করা হচ্ছে মিয়ানমার তাদের নাগরিকদের সম্মান দিয়ে দেশে ফিরিয়ে নিবে’।

রোহিঙ্গা ইস্যুতে ভারত যেভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে, একইভাবে চীন এবং রাশিয়াও বাংলাদেশে পাশে থাকবে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা ক্যাম্পে সৌরবিদ্যুৎ দেয়া হবে: ওবায়দুল কাদের

আপডেট সময় ১১:১০:১০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭