ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

ক্রিকেটার হতে চেয়েছিলেন চিত্রনায়ক সিয়াম

আকাশ বিনোদন ডেস্ক : 

শৈশবে ক্রিকেটার হতে চেয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। কিন্তু তার বাবা-মা চেয়েছিলেন ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক। তবে বিদেশ থেকে আইন নিয়ে পড়াশোনা করে শেষ পর্যন্ত তিনি হয়েছেন চিত্রনায়ক।

বিভাগীয় শহর রাজশাহীতে রবির প্রচারাভিযানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ‘শান’খ্যাত এই অভিনেতা।

রাজশাহীর মুক্তমঞ্চে সিয়াম বলেন, সিনেমা মুক্তি যেখানেই হোক প্রেক্ষাগৃহে অথবা ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের তা দেখতে হবে। কারণ এখনকার সিনেমাগুলো পরিবার নিয়ে দেখার মতো উপযোগী করেই তৈরি করা হচ্ছে। কিন্তু দর্শকরা আর পরিবারের সঙ্গে হলে যান না। এই জড়তা কাটাতে হয়তো আরও কিছুটা সময় লাগবে।

তিনি আরো জানান, ‘হাওয়া’ সিনেমার দর্শকপ্রিয়তা আমাদের আশা দেখাচ্ছে। আসছে সেপ্টেম্বরে তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’র মুক্তি পেতে যাচ্ছে, এটি দেখতে সকলকে আমন্ত্রণ জানান সিয়াম।

ছোট পর্দা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও এই অভিনেতা থিতু হয়েছেন বড় পর্দায়। ২০১৮ সালে ‘পোড়ামন ২’ দিয়ে সিনেমায় অভিষেক ঘটে এই নায়কের। একই বছর তার অভিনীত ‘দহন’ মুক্তি প্রায় প্রেক্ষাগৃহে। প্রথম দুইটি সিনেমাতেই দর্শকের প্রশংসা পান এ তরুণ।

২০১৯ সালে সিয়ামের ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পায়। এরপর ‘বিশ্বসুন্দরী’, ‘মৃধা বনাম মৃধা’, ‘শান’ ও ‘পাপ পুণ্য’ দিয়ে দর্শক মাতিয়েছেন তিনি। সিয়াম অভিনীত ‘অপারেশন সুন্দরবন’সহ বেশকিছু সিনেমা বর্তমানে মুক্তির প্রতীক্ষায় রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ক্রিকেটার হতে চেয়েছিলেন চিত্রনায়ক সিয়াম

আপডেট সময় ১০:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২