ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিজিটালে ক্যারিয়ার গড়তে ডিবিএন ও জেসিআই ঢাকা ওয়েস্টের প্রকল্প

আকাশ আইসিটি ডেস্ক :

বাংলাদেশে তরুণদেরকে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে উদ্বুদ্ধ করতে ডিজিটাল বিজনেস নেটওয়ার্ক (ডিবিএন) এবং জেসিআই ঢাকা ওয়েস্ট যৌথভাবে শুরু করেছেন নতুন একটি প্রকল্প। ‘ডিজিটাল ক্যারিয়ার বুটক্যাম্প’ নামের এই প্রকল্প এরই মধ্যে কাজ শুরু করেছে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইক্যাব পরিচালক ইলমুল হক সজীব, জেসিআই বাংলাদেশের জেনারেল লিগ্যাল কাউন্সিল ইমরান কাদির, জেসিআই ঢাকা ওয়েস্ট

সভাপতি মুহাম্মাদ আলতামিশ নাবিল, ডিজিটাল বিজনেস নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা এস এম বেলাল উদ্দিন, প্রকল্পটির সমন্বয়ক সামিরা সাইফ জোয়ার্দ্দারসহ অনেকে।

চার মাসব্যাপী আয়োজিত এই বুটক্যাম্পটিতে থাকছে ড্রপশিপিং, প্রিন্ট অন ডিমান্ড, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিংসহ ডিজিটাল স্পেসের নানা বিষয়ে ৪০ টিরও বেশি ওয়েবিনার, ১০ টিরও বেশি রোড শো এবং একটি জমকালো চূড়ান্ত পর্ব।

উদ্যোগটির সঙ্গে যুক্ত থাকছেন বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রির দেশবরেণ্য সফল উদ্যোক্তা এবং প্রশিক্ষকগণ। ডিজিটাল ক্যারিয়ার বুটক্যাম্প প্রকল্পটির মূল লক্ষ্য চার মাসের প্রশিক্ষণ শেষে ১ লক্ষাধিক তরুণদেরকে ডিজিটালে ক্যারিয়ার গড়তে দক্ষতা বৃদ্ধি করা।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ২৫টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট প্রাচীন ও সর্ববৃহৎ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডিজিটালে ক্যারিয়ার গড়তে ডিবিএন ও জেসিআই ঢাকা ওয়েস্টের প্রকল্প

আপডেট সময় ১০:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২