ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এবার গাজীপুরে বাসে নারীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৫

আকাশ জাতীয় ডেস্ক:

তিন দিন আগে টাঙ্গাইলের মধুপুরে একটি নৈশ কোচে এক নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে গাজীপুরে। এবার বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ করেছে পরিবহন শ্রমিকরা। শনিবারের ওই ঘটনায় তাকওয়া পরিবহনের ব্যবহৃত বাসসহ (গাজীপুর-জ -১১-০৩১১) পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. রাকিব (২৩), মো. সজিব (২৩), সুমন খান (২০), মো. সুমন হাসান (২২) ও মো. শাহিন মিয়া (১৯)।

পুলিশ সুপার জানান, নওগাঁ থেকে শনিবার ভোররাতে স্বামী-স্ত্রী গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় নামেন। সেখান থেকে তাকওয়া পরিবহনের একটি বাসে ওঠেন তারা। এ সময় ওই বাসে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। এছাড়া তখন দুজন স্টাফ ছিল।

বাসটি চান্দনা চৌরাস্তা এলে সেখান থেকে ওই পরিবহনের আরো দুজন স্টাফ বাসে ওঠে। বাসটি হোতাপাড়া পৌঁছালে অন্য যাত্রীরা নেমে যান। তখন বাসটি হোতাপাড়া পার হলে স্বামীকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাসের স্টাফরা।

পরে বাঘেরবাজার থেকেই পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে তারা। বাসটি গড়গড়িয়া মাস্টার বাড়ি হয়ে সিএনবি থেকে ঘুরিয়ে আবার গাজীপুর সিটির দিকে রওনা দেয়। দলবেঁধে ধর্ষণ শেষে মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় ওই নারীকে নামিয়ে দিয়ে বাস নিয়ে পালিয়ে যায় তারা।

তিনি জানান, ওই নারীর স্বামী ঘটনাটি পুলিশকে জানায়। পরে শ্রীপুর থানায় মামলা করেন। থানায় মামলা দায়ের করার পর শ্রীপুর থানা ও গাজীপুর জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে আসামিদের পাঁচজনকে গ্রেপ্তার করে।

নিপীড়নের শিকার নারী ও তার স্বামী গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন বলেও জানান পুলিশ সুপার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

এবার গাজীপুরে বাসে নারীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৫

আপডেট সময় ১২:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২