ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন দুর্দান্ত খেলতে থাকা লিটন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন তামিম ইকবাল ও লিটন দাস। তাদের ওপেনিং জুটিতে রান আসে ১১৯।

দলের শত রান পাড় করার সঙ্গে হাফ সেঞ্চুরিও পেয়ে যান তামিম। ছুঁয়ে ফেলেন প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রানের মাইলফলক। ফিফটির পর অবশ্য বিদায় নিতে হয়েছে তামিমকে।

সিকান্দার রাজার বলে হুক করতে গিয়ে কাইয়ার হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে ৯ চারে ৮৮ বলে ৬২ রান করেন তিনি।

অপরদিকে, তামিমের বিদায়ের পর হাফ সেঞ্চুরি করে দুর্দান্ত খেলতে থাকেন লিটন। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হলো লিটন দাসকে।

সিঙ্গেল নেওয়ার জন্য ছুটছিলেন, ক্রিজে পৌঁছানোর আগেই ব্যথা অনুভব করেন লিটন। স্ট্রেচারে করে এরপর মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ ওপেনারকে। আপাতত ৮৯ বলে ৮১ রান করে উঠে গেলেন তিনি।

লিটন উঠে যাওয়ায় নতুন ব্যাটার হিসেবে এসেছেন মুশফিকুর রহিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ১ উইকেট হারিয়ে ২২২ রান করেছে বাংলাদেশ।

এর আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে মাঠে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের মতো প্রথম ওয়ানডেতেও টস হেরেছে বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমেছে টাইগাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন দুর্দান্ত খেলতে থাকা লিটন

আপডেট সময় ০৪:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২