ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রবাসী গৃহকর্মীদের জন্য নীতিমালা সহজ করেছে সৌদি আরব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে বসবাসরত প্রবাসী গৃহকর্মীদের জন্য নীতিমালা সহজ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী পরপর তিন মাস বা তার বেশি সময় বিদেশি গৃহকর্মী বেতন না পেলে তিনি নিজের নিয়োগকারী বা চাকরিদাতা পরিবর্তন করতে পারবেন। সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়কে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যমে বুধবার (১২ জুলাই) এ তথ্য প্রকাশিত হয়েছে।

খবরে আরও বলা হয়, চাকরিদাতারা যদি গৃহকর্মীকে না জানিয়ে অন্যত্র নিয়োগ দেন অথবা অনাত্মীয়ের কাজে নিযুক্ত করেন বা শ্রমিককে যদি তার স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এমন কোনও কাজে নিযুক্ত করার বিষয়টি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট শ্রমিক চাইলে চাকরিস্থল বদলাতে পারবেন।

এছাড়া গৃহকর্মী যদি নিয়োগকারী কর্তৃক হয়রানির শিকার হন অথবা ওই চাকরিদাতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেন তাহলেও কর্মস্থল পরিবর্তন করা যাবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিকের ‘ট্রান্সফার ফি’ এবং তার আশ্রয়কেন্দ্রে থাকার খরচ বহন করবেন নতুন চাকরিদাতা। এজন্য তাকে গুনতে হবে সৌদি মুদ্রায় দৈনিক ১৫০ রিয়াল (৪০ মার্কিন ডলার)।

এ সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং কর্মী সহায়তার জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত প্রধান শ্রম কার্যালয়ে যাওয়ার প্রয়োজন হবে না। ১৯৯১১ নম্বরে টেলিফোন করেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে এসব জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রবাসী গৃহকর্মীদের জন্য নীতিমালা সহজ করেছে সৌদি আরব

আপডেট সময় ০২:৩০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭