ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

কাটারে কাটলেন মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

দিনের পঞ্চম ওভারেই হাশিম আমলাকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। রাউন্ড দ্য উইকেট এসে অফ-স্টাম্পের বাইরের মোস্তাফিজের অফ-কাটার ডেলিভারিতে উইকেটরক্ষক লিটন দাশকে ক্যাচ দেন আমলা। উইকেটে এসেছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। মোস্তাফিজ আগের দিনও কাটারে ফিরিয়েছেন ওপেনার এইডেন মার্করামকে। তবে আজ দক্ষিণ আফ্রিকানদের আরও বড় বিপদ থেকে বাঁচিয়েছেন ইমরুল কায়েস! আমলা আউট হওয়ার পরের ওভারে শফিউলের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে টেম্বা বাভুমার সহজ ক্যাচ ছেড়েছেন ইমরুল।

আগের তিন দিনের তুলনায় উইকেটে পেস আর বাউন্স তুলনামূলক কমে এসেছে। উইকেটে ফাটলের সুবিধা নিয়ে বাংলাদেশি পেসাররা স্লোয়ার কিংবা কাটারে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। এতে বাউন্সার না দেওয়ার ঘাটতি বোলাররা কতটা পুষিয়ে নিতে পারেন, সেটাই দেখার বিষয়। যথারীতি রক্ষণাত্মক ফিল্ডিং সাজিয়েছেন মুশফিকুর। শর্ট মিড উইকেটে ফিল্ডারে অভাবে ডু প্লেসির ক্যাচ মাঠের ফাঁকা জায়গায় পড়েছে।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫৪ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ১০১/৩। হাতে ৭ উইকেট নিয়ে ২৭৭ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

কাটারে কাটলেন মোস্তাফিজ

আপডেট সময় ০৩:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭