ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডলার বাঁচাতে টেলিটকের ফাইভ-জি প্রকল্প স্থগিত

আকাশ আইসিটি ডেস্ক : 

ডলার সাশ্রয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ফাইভ-জি প্রযুক্তি চালুর প্রকল্পটি ফিরিয়ে দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)।

মঙ্গলবার (২ আগস্ট) একনেক সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভা প্রকল্পটি ফিরিয়ে দেয়। আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিস্তারিত তথ্য তুলে ধরেন।

২৩৬ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালু করতে চায় টেলিটক বাংলাদেশ লিমিটেড। এ প্রকল্পের ৮০ শতাংশ যন্ত্রাংশ বিদেশ থেকে ডলার দিয়ে কিনে আনতে হবে। ব্যয় সংকোচনের জন্য প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফিরিয়ে দিয়েছে একনেক। প্রকল্পের বাস্তবায়নকাল ছিল জুলাই ২০২২ থেকে ডিসেম্বর ২০২৩ নাগাদ।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা কৃচ্ছ্রতা সাধনের মধ্য দিয়ে যাচ্ছি। প্রকল্পের ৮০ শতাংশ ব্যয় ফরেন কারেন্সি (বিদেশি মুদ্রা) মাধ্যমে পরিশোধ করতে হবে। এতে করে রিজার্ভ থেকে ব্যয় পরিশোধ করতে হবে। তাই এটা স্থগিত করা হয়েছে। এটা পরে বাস্তবায়ন করা হবে। এ জন্য একনেক সভায় থেকে বৈদেশিক ঋণ খুঁজতে বলা হয়েছে।

এ বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব মামুন আল রশীদ বলেন, টেলিটকের ফোরজি পুরোপুরিভাবে সফল হয়নি। তাই আগে ফোর-জি পরে ফাইভ-জি। প্রকল্পের ৮০ শতাংশ রিজার্ভ থেকে দিয়ে আমদানি করতে হবে। তাই বিদেশি সোর্স থেকে নিয়ে আলোচনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডলার বাঁচাতে টেলিটকের ফাইভ-জি প্রকল্প স্থগিত

আপডেট সময় ১১:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২