ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খেলা চলাকালে সতীর্থের জীবন বাঁচালেন আসিফ

আকাশ স্পোর্টস ডেস্ক:

উয়েফা ইউরোপা কনফারেন্স লিগে খেলা চলাকালে সতীর্থের জীবন বাঁচালেন আজারবাইজানের ফুটবলার আসিফ মাম্মাদোভ।

গত ২১ জুলাই আজারবাইজানের গাবালা এফকের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফাইং রাউন্ডের প্রথম লেগে ঘটে এ ঘটনা।

ম্যাচে বল নিজের আয়ত্তে নিতে শূন্যে ঝাঁপিয়েছিলেন দুদলের দুই খেলোয়াড়। শূন্যে থাকাবস্থায় দুজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে গাবালার ফুটবলার ইলকিন কিরতিমভ মারাত্মক চোট পান। চোট এতটাই মারাত্মক ছিল যে, তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় চিকিৎসক আসার আগেই দৌড়ে আসেন গাবালার অধিনায়ক আসিফ মাম্মাদোভ। বুঝতে পারেন সতীর্থ কিরতিমভের অবস্থা সংকটাপন্ন। যে কোনো মুহূর্তে মৃত্যু ঘটতে পারে তার! তাই কিরতিমভ যেন জিভ কামড়ে না ফেলেন সে জন্য তার চোয়াল ধরে রাখেন আসিফ। এ সময় চিৎকার করে চিকিৎসক দলকে মাঠে ডাকেন তিনি।

আসিফকে স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, আসিফের এই প্রচেষ্টায় শেষ পর্যন্ত বেঁচে গেছে কিরতিমভের জীবন। নতুবা বড় ধরনের বিপদ ঘটতে পারত।

ম্যাচে জোড়া গোল করেছেন ফেহেরভারের কেনান কোদ্রো। একটি গোল এসেছে আদ্রিয়ান রুশের পা ছুঁয়ে। শেষ মিনিটে দলের হয়ে এক হালি পূরণ করেন বুদু জিভজিভাজে।

গাবালার পক্ষে একটি গোল শোধ করেন র‌্যাফেল আলিমাও। ম্যাচে গাবালাকে ৪-১ গোলে হারিয়েছে ফেহেরভার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খেলা চলাকালে সতীর্থের জীবন বাঁচালেন আসিফ

আপডেট সময় ০৭:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২