ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন। আজ সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে তিনি এ রায় ঘোষনা করেন। দণ্ডিত ব্যক্তি নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের মৃত নয়ন আলীর ছেলে লিয়াকত আলী (৫৮)।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ২০১৫ সালের ২১ মার্চ বিকেল ৩টার দিকে চেচুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী দশ বছরের শিশু বাড়ির পাশে খেলা করছিলো। পরে একই গ্রামের দণ্ডিত আসামি লিয়াকত আলী বরই খাওয়ার লোভ দেখিয়ে তার নিজ বসতঘরে নিয়ে জোর করে শিশুটিকে ধর্ষণ করে।

এসময় তিনি আরও বলেন, ওই সময় শিশুটিকে আসামি ভয়ভীতি দেখিয়ে কাউকে না বলার কথা বলে ঘরে থেকে বের করে দেয়। কিন্তু ভিকটিম পরের দিন পরিবারের লোকজনকে জানালে তার বাবা প্রতিবন্ধী থাকায় তার দাদা আব্দুল আওয়াল বাদী হয়ে নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা নাগরপুর থানার এসআই আব্দুল হক তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ জুলাই আসামী লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ আটজনের স্বাক্ষ্য দেয়ার পরেই আজকের এই রায় দেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট সময় ০১:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২