ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বর্ণবাদের অভিযোগে পদত্যাগ স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের

আকাশ স্পোর্টস ডেস্ক:  

স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড একসঙ্গে পদত্যাগ করেছে। বর্ণবাদের অভিযোগ মাথায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোমবার নিরপেক্ষ তদন্ত কমিটির তাদের বিপক্ষে প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।

স্কটল্যান্ডের হয়ে ক্রিকেটার মজিদ হক প্রথম এই অভিযোগ তুলেন। দেশের হয়ে ২০০ এর বেশি ম্যাচ খেলা এই ক্রিকেটারের অভিযোগে সম্মতি জানিয়েছিলেন তার সতীর্থ কাশিম শেখও। এই বিষয়টি আমলে নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেছিল স্কটল্যান্ডের জাতীয় ক্রীড়া সংস্থা।

জানা গেছে রোববার সকালে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের কর্মকর্তারা। নিজেদের ওয়েবসাইটেও চিঠিটি প্রকাশ করে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। এরপর তারা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আরেকটি চিঠি দিয়েছে।

চিঠিতে তারা লিখেছে, ‘এ প্রতিবেদন থেকে আসা ফলাফল কার্যকর করতে বোর্ড বদ্ধপরিকর ছিল। যারাই ক্রিকেট স্কটল্যান্ডে বর্ণবাদ অথবা যেকোনো ধরনের বৈষম্যের শিকার হয়েছেন, তাঁদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর আগেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছি। ’

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তারা জানান, ‘প্রস্তাবিত সময়সীমা ও কিছু পদক্ষেপের ব্যাপারে বোর্ড এখন ওয়াকিবহাল। তবে যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তাতে বর্তমান কাঠামোতে থেকে সেসব অর্জন করা সম্ভব নয়। ফলে আমাদের বিশ্বাস, সামনের দিনগুলোতে প্রয়োজনীয় উন্নতির জন্যই আমাদের সরে দাঁড়ানো উচিত। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বর্ণবাদের অভিযোগে পদত্যাগ স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের

আপডেট সময় ০৯:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২