ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

সম্পর্ক নষ্ট হয় যে ৫ কারণে

অাকাশ নিউজ ডেস্ক:

কোনও সম্পর্কই দোষত্রুটির ঊর্ধ্বে নয়। ছোটখাট ভুল বোঝাবুঝি কিংবা ঝগড়া থাকতেই পারে সম্পর্কে। কিন্তু বারবার ভুল বোঝাবুঝি হতে থাকলে সেটা সম্পর্ক নষ্টের কারণ হয়ে যায়। দেখা যায়, মিথ্যা বলা অথবা প্রতারণা করার মতো বড় কারণ না থাকার পরও অনেক সময় আমাদের নিজেদের বিভিন্ন অভ্যাসের কারণেই নষ্ট হয়ে যায় সম্পর্ক। চলুন জেনে নিন সম্পর্ক নষ্ট হাওয়ার ৫ কারণ-

১. অতীতের ভুল বোঝাবুঝি মনে রাখা সম্পর্কের জন্য ক্ষতিকর। এতে সম্পর্ক নষ্ট হয়। যেটা হয়ে গিয়েছে সেটা ভুলে একই ধরনের পরিস্থিতি যেন আবার সৃষ্টি না হয় সেই চেষ্টা করা উচিত।

২. সঙ্গীর সব বিষয়ে নাক গলানোর অভ্যাস সম্পর্কের জন্য হুমকিস্বরূপ। মনে রাখবেন, আপনার সঙ্গের মানুষটির আলাদা ব্যক্তিসত্ত্বা রয়েছে। তাই তার ব্যক্তিগত স্বাধীনতা যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ রাখা জরুরি।

৩. যেকোনও বিষয়ে হুট করে রেগে যাওয়ার অভ্যাস থাকলে সেটি ত্যাগ করুন আজই। কারণ হঠাৎ রাগ সম্পর্ক নষ্টের কারণ হতে পারে।

৪. সম্পর্ক নষ্টের অন্যতম কারণ ইগো বা অহংবোধ। কোনও বিষয়ে ভুল বোঝাবুঝি হলে তাই একগুঁয়ে মনোভাব পরিহার করে সেটি মিটিয়ে ফেলুন দ্রুত।

৫. সন্দেহ করার অভ্যাস থাকলে সেটি খুব শীঘ্রই নষ্ট করে ফেলবে সম্পর্ক। তাই সঙ্গীকে কথায় কথায় সন্দেহ করার অভযাস থাকলে সেটি দূর করুন। কোনও বিষয়ে সন্দেহ সৃষ্টি হলে সেটা খোলামেলা আলোচনা করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ

সম্পর্ক নষ্ট হয় যে ৫ কারণে

আপডেট সময় ১২:০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭