ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাইকোলাইভে সারা রাত হামলা চালিয়েছে রুশ সেনারা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউক্রেনের মাইকোলাইভে সারারাত হামলা চালিয়েছে রুশ সেনারা। বৃহস্পতিবার শহরটির মেয়র ওলেক্সান্ডার সিয়েনকেভিচ জানিয়েছেন এমন তথ্য।

ওলেক্সান্ডার সিয়েনকেভিচ বলেছেন, শহরটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাতটি মিসাইল হামলা হয়েছে।

তিনি বলেন, রাত ৩টায় একের পর এক গোলাবর্ষণ হয়েছে।আমি বোঝাতে পারব না এ গোলাবর্ষণের বিষয়টি। কারণ কোনো সামরিক স্থাপনা এবং গুদামে হামলা চালানো হয়নি। গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বেসামরিকদের ওপর গোলাবর্ষণ করা হয়েছে। সাতটি মিসাইল ছোঁড়া হয়েছে।

মেয়র সিয়েনকেভিচ জানিয়েছেন, রুশ বাহিনীর হামলায় ৫৪০টি অ্যাপার্টমেন্ট ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ছয়টি এপার্টমেন্ট ব্লক পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যেগুলো সংস্কার করা সম্ভব না। তাছাড়া ৬৮০টি ব্যক্তিগত বাড়ি এবং ১২১ মানুষ নিহত হয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, মাইকোলাইভে যুদ্ধ শুরু হওয়ার আগে ৪ লাখ ৮০ হাজার মানুষ ছিলেন। বর্তমানে মাত্র ২ লাখ ৩০ হাজার বাসিন্দা অবস্থান করছেন।

যারা এখনো অবস্থান করছেন তাদের সরে যাওয়ার অনুরোধ করেছেন মেয়র।এদিকে মাইকোলাইভ শহরটি খেরসন এবং ইউক্রেনের দখলে থাকা অঞ্চলগুলোর মাঝামাঝিতে পড়েছে।

যুক্তরাষ্ট্রের পাঠানো হিমারস রকেট লঞ্চার দিয়ে খেরসনে রাশিয়ার দখলকৃত অঞ্চলে কয়েকদিন ধরে হামলা চালাচ্ছে ইউক্রেনের সেনারা। এর মাঝেই খেরসনের পাশে অবস্থিত মাইকোলাইভে সারারাত হামলা চালাল তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইকোলাইভে সারা রাত হামলা চালিয়েছে রুশ সেনারা

আপডেট সময় ০৭:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২