ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: আরএসএস প্রধান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আধ্যাত্মিক মিত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগত বলেছেন, রোহিঙ্গাদের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় নিরাপত্তার হুমকিকে মাথায় রাখতে হবে।

প্রতি বছরের মতো ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে আরএসএসের দশরার দিনের (বিজয়া দশমী) সমাবেশে দেওয়া বক্তব্যে মোহন ভগত এই মন্তব্য করেন।

এনডিটিভির খবরে বলা হয়, আরএসএসের প্রধান তাঁর বক্তব্যে সহিংস ও অপরাধমূলক বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় যুক্ত থাকার কারণেই রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বের করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন। তাদের সঙ্গে সন্ত্রাসী সংগঠনগুলোর সংযোগ আছে বলেও মনে করেন তিনি।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে ভারতে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের বিষয়ে মোহন ভগত বলেন, ‘আমরা অবৈধ বাংলাদেশিদের নিয়ে এমনিতেই সমস্যায় আছি। এখন আমাদের দেশে অনুপ্রবেশ করেছে রোহিঙ্গারা। রোহিঙ্গাদের নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় নিরাপত্তায় হুমকির বিষয়টি মনে রাখতে হবে।’

আরএসএসের মতো ভারতের কেন্দ্রীয় সরকারও রোহিঙ্গাদের বিষয়ে কট্টর অবস্থানে রয়েছে। সরকারের ভাষ্য, ভারতে আসা রোহিঙ্গারা শরণার্থী নয়, মিয়ানমারের অবৈধ অভিবাসী। তাদের ফেরত পাঠানোর বিরোধিতা করা অযৌক্তিক।

চলতি বছরের আগস্টে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রোহিঙ্গাদের বিষয়ে সব রাজ্যের সরকারকে একটি নোটিশ পাঠান। এতে রোহিঙ্গাদের শনাক্ত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রোহিঙ্গারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: আরএসএস প্রধান

আপডেট সময় ১১:৫৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭