ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুই শ’ টুইটার অ্যাকাউন্ট বন্ধ

অাকাশ নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার সাথে জড়িত থাকা প্রায় ২০০টি রুশ-সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। বৃহস্পতিবার এক রুদ্ধদ্বার কক্ষে হাউজ অব রিপ্রেজেন্টিটিভস ইনটেলিজেন্স কমিটির সামনে ব্রিফ করার পর এক ব্লগ পোস্টে টুইটার কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

টুইটার কর্তৃপক্ষ জানায়, রুশ সংশ্লিষ্ট ৫০০টি ভুয়া ফেসবুক পেজ ও প্রোফাইলের সাথে সরাসরি সংযোগ ছিল এমন ২২টি টুইটার অ্যাকাউন্ট শনাক্ত ও সরিয়ে ফেলা হয়েছে। মার্কিন নির্বাচনে রুশ সংযোগের ঘটনায় অন্য যেকোনোভাবে জড়িত আরো ১৭৯টি অ্যাকাউন্টও শনাক্ত করার কথা জানিয়েছে তারা।

তবে টুইটারের এ পদক্ষেপকে পর্যাপ্ত মনে করছেন না সিনেট ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট দলীয় সিনেটর মার্ক ওয়ার্নার। তার অভিযোগ, কোন রুশ নাগরিকেরা এসব মাধ্যম ব্যবহার করেছে সে ব্যাপারে টুইটার কর্মকর্তারা উত্তর দিতে পারেননি এবং এর সাথে এখনো বিদেশী প্রভাব জড়িত আছে। ওয়ার্নারের দাবি, এ ইস্যুটি কতটা গুরুতর তা টুইটার কর্তৃপক্ষ এখনো যথাযথভাবে উপলব্ধি করতে পারেনি।

ওয়ার্নারের মন্তব্যের ব্যাপারে জানতে চাওয়া হলে টুইটার কর্তৃপক্ষ এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে।

২০১৬ সালের নভেম্বরের মার্কিন নির্বাচনে রুশ সংযোগের বিষয়টি অনেকদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে। নির্বাচনকে প্রভাবিত করে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে মস্কো প্রপাগান্ডা ছড়িয়েছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে। তবে ট্রাম্প বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন। রাশিয়াও এ অভিযোগ অস্বীকার করে আসছে।

ফেসবুক সম্প্রতি জানিয়েছে, গত বছর এক লাখ মার্কিন ডলারে ফেসবুকের বিভিন্ন পেজে তিন হাজার বিজ্ঞাপন চালানো হয়েছে। ধারণা করা হয়েছে,ওইসব বিজ্ঞাপনদাতার সাথে রাশিয়ার সম্পর্ক রয়েছে এবং মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতেই ওইসব বিজ্ঞাপন চালানো হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

দুই শ’ টুইটার অ্যাকাউন্ট বন্ধ

আপডেট সময় ১১:২৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭