ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাষ্ট্রদ্রোহী প্রকাশনার অভিযোগ, হংকংয়ে ৬ সাংবাদিক গ্রেপ্তার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাষ্ট্রদ্রোহী প্রকাশনার অভিযোগে হংকংয়ের অনলাইন পোর্টাল স্ট্যান্ড নিউজের সাবেক ও বর্তমান ছয় সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) স্ট্যান্ড নিউজের অফিসে তল্লাশি চালায় কয়েক শ পুলিশ সদস্য।

তল্লাশি চালানো হয় সাংবাদিকদের বাড়িতেও। পরে ছয় সাংবাদিককে গ্রেপ্তার করার কথা জানানো হয়।
পুলিশ এক বিবৃতিতে জানায়, তারা ৩৪ থেকে ৭৩ বছর বয়সী তিনজন পুরুষ ও তিনজন নারীকে গ্রেপ্তার করেছে। ওয়ারেন্ট নিয়েই তাদের দপ্তর ও বাড়িতে গিয়েছিল তারা।

গ্রেপ্তারদের মধ্যে স্ট্যান্ড নিউজের বর্তমান এবং সাবেক প্রধান সম্পাদকরা আছেন। সেই সঙ্গে রয়েছেন অনলাইন পোর্টালটির সাবেক বোর্ড মেম্বার পপ তারকা ডেনিস হো। ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি নিশ্চিত করেছেন যে তাকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং পশ্চিমাঞ্চলীয় থানায় নেওয়া হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে স্ট্যান্ড নিউজের প্রধান সম্পাদক প্যাট্রিক লাম রয়েছেন। লামকে তার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে বেশ কিছু গ্যাজেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আরেকজন হলেন- ডেপুটি অ্যাসাইনমেন্ট এডিটর রনসন চ্যান, যিনি হংকং সাংবাদিক সমিতির প্রধান।

ছয় সাংবাদিক গ্রেপ্তার হওয়ার পর হংকংয়ে নতুন করে প্রতিবাদের ঝড় উঠেছে। চীন যে নতুন আইন তৈরি করেছে, তা নিয়ে আবারও সরব হয়েছেন গণতন্ত্রপন্থিরা। বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে হংকং শহর কর্তৃপক্ষ গণতান্ত্রিক স্বাধীনতার ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এর আগেও সাংবাদিক এবং পত্রিকার সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে সেখানে। ‘জাতীয় নিরাপত্তার’ কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ধনকুবের জিমি লাইয়ের জনপ্রিয় ট্যাবলয়েড ‘অ্যাপল ডেইলি। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রদ্রোহী প্রকাশনার অভিযোগ, হংকংয়ে ৬ সাংবাদিক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১