ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

লালমনিরহাটে ধর্ষণ মামলায় চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাটে মাহি মন্ডল (২৫) নামে এক পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী। মামলার পর ওই প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

(২৫ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় ধর্ষণ মামলা করার পর তাকে গ্রেফতার করা হয়।

মাহি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুল জীবনে মাহি মন্ডলের সঙ্গে প্রতিবেশী এক মেয়ের (২০) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যা দৈহিক সম্পর্কে গড়ায়। গত দুই বছর আগে মেয়েটির রংপুরের পীরগঞ্জ এলাকায় বিয়ে হয়। সেখানে ৭ মাসের এক মেয়ে সন্তানের জন্ম হয়। বিয়ে হলেও প্রেমিকার সঙ্গে সম্পর্ক অটুট রাখেন মাহি। প্রেমের সম্পর্ক থেকে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন তারা। পরে মাহির কথায় তার প্রেমিকা স্বামীকে তালাক দিতে বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটান এবং স্বামীর গৃহপালিত গরুকে বিষ প্রয়োগে মেরে ফেলেন। এত কিছুর পরেও স্বামী তাকে তালাক দেয় নি।

স্বামীর অনুপস্থিতিতে তাদের পরকীয়া প্রেম চলতে থাকে। ফেসবুক ম্যাসেঞ্জারে তাদের এসব কৌশল ও পরকীয়ার যাবতীয় তথ্য পেয়ে যান মেয়েটির স্বামী। অবশেষে গত তিন দিন আগে মেয়েটিকে তালাক দেন তার স্বামী।

তালাক পেয়ে বাবার বাড়িতে চলে আসলে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে মেয়েটির ঘরে যান প্রেমিক মাহি মন্ডল। বিষয়টি বাড়ির লোকজন জানতে পেরে মাহি ও ওই মেয়েকে হাতে নাতে আটক করে এবং মাহিকে পুলিশে সোপর্দ করেন। পরে তার প্রেমিকা বাদী হয়ে শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং আটক যুবককে গ্রেফতার দেখানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

লালমনিরহাটে ধর্ষণ মামলায় চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

আপডেট সময় ০৬:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১