ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এবার ‘বিউটি মুঘল’ সাজবেন প্রিয়াংকা

অাকাশ বিনোদন ডেস্ক:

ভারতের প্রখ্যাত বিউটিশিয়ান শাহনাজ হুসেনকে নিয়ে বায়োপিক তৈরি হবে। শোনা যাচ্ছে, এই বায়োপিকে শাহনাজ হুসেনের চরিত্রে অভিনয় করবেন প্রিয়াংকা চোপড়া। ছবিটি পরিচালনা করবেন পূজা বেদী।

শাহনাজ হুসেনের জীবনী লিখেছেন তাঁর মেয়ে নিলোফার করিম্ভয়। বইটির নাম ‘ফ্লেম: দ্য ইন্সপায়ারিং লাইফ অব মাই মাদার’। এই বই অবলম্বনে লেখা হবে ছবির চিত্রনাট্য। আর এই দায়িত্ব দেওয়া হয়েছে আমির খানের ‘রং দে বাসন্তী’ ছবির চিত্রনাট্যকার কমলেশ পাণ্ডেকে। তিনি বলেন, ‘একটি মুসলিম রক্ষণশীল পরিবার থেকে উঠে এসে ভারতের একজন সফল ব্যবসায়ী হওয়ার গল্পটাই তুলে ধরা হবে ছবিতে।’

এর আগে বক্সার মেরি কমের বায়োপিকে অভিনয় করেন প্রিয়াংকা চোপড়া। ছবিতে তাঁর অভিনয় খুবই প্রশংসিত হয়। বলিউডে এ পর্যন্ত যে কয়টি বায়োপিক তৈরি হয়েছে, তার মধ্যে ‘মেরি কম’ ছবির অবস্থান একেবারে ওপরের দিকে।

ভারতের এই বিউটি মুঘলের চরিত্রে কে অভিনয় করবেন—এ ব্যাপারটি নাকি শাহনাজ হুসেন নিজেই চূড়ান্ত করেছেন। এই চরিত্রের জন্য প্রাথমিকভাবে কারিনা কাপুর খান, প্রিয়াংকা চোপড়া, বিদ্যা বালান আর ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম ভাবা হয়। তাঁদের মধ্য থেকে প্রিয়াংকা চোপড়াকে পছন্দ করেছেন শাহনাজ হুসেন। তবে এই ছবিতে অভিনয়ের ব্যাপারে প্রিয়াংকা চোপড়ার কাছ থেকে এখনো কিছু জানা যায়নি। ফার্স্ট পোস্ট, ডিএনএ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

এবার ‘বিউটি মুঘল’ সাজবেন প্রিয়াংকা

আপডেট সময় ০১:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭