ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারে খনি ধসে অন্তত ১০০ জন নিখোঁজ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি পাথরের খনি ধসে অন্তত ১০০ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলেও জানা যায়। স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় এ খনি ধসের ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। প্রায় ২০০ সদস্য তাদের উদ্ধারে কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই অবৈধ খনির শ্রমিক।

উদ্ধারকারী দলের সদস্য কো নি জানান, খনি ধসে অন্তত ৭০ থেকে ১০০ জন লোক নিখোঁজ রয়েছেন। আহত প্রায় ২৫ জন লোককে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

হাকান্ত এলাকায় জেড খনিতে কাজ করা নিষিদ্ধ। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের বিধিনিষেধ উপেক্ষা করে প্রায় সেখানে খনিতে কাজ চালানো হয়। বিশ্বে জেড পাথরের সবচেয়ে বড় উৎস মিয়ানমার। প্রায় সারা বছর ধরেই এর বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমারে খনি ধসে অন্তত ১০০ জন নিখোঁজ

আপডেট সময় ০১:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১