ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

বয়স ৪১, দেখতে লাগে ২১, এটাই তার দোষ!

অাকাশ নিউজ ডেস্ক:

বৈধ কাগজপত্র, ভিসা, পাসপোর্ট সবই আছে ইউক্রেনের এই নারীর। কিন্তু বিমানবন্দরের পাসপোর্ট নিয়ন্ত্রণ বিভাগ ওই নারীকে আটক করে। ওই নারী কর্মকর্তাদের কাছে তার অপরাধ জানতে চায়।

৪১ বছর বয়সী ওই নারীকে জানানো হয়, তার বৈধ সব কাগজপত্র আছে। ব্যাগেজ ও দেহ তল্লাশি করে কোনো নাশকতার সঙ্গে যুক্ত কিছু পাওয়া যায়নি। তাকে জানানো হয় তার একটিই দোষ। পাসপোর্টে তার বয়স যা দেওয়া আছে, তাকে দেখতে তার থেকে অনেক কম বয়সী মনে হচ্ছে। আর সে কারণেই পাসপোর্ট নিয়ন্ত্রন বিভাগের ওই কর্মকর্তারা মনে করেন ন্যাটালি জেনকিভ নামের ওই নারী নিজের পাসপোর্ট ব্যবহার করছেন না।

বিমানবন্দরের পাসপোর্ট নিয়ন্ত্রণ বিভাগ ধরেই নিয়েছিলেন ওই নারী অন্য কারও পাসপোর্ট ব্যবহার করছেন। যার বয়স তার থেকে অন্তত পক্ষে ২০ বছর বেশি হবে। আর সে জন্যই ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে কর্তৃপক্ষ।

পরে বিমানবন্দরে অবস্থানরত অন্য ব্যক্তিরা তার অটোগ্রাফ নিতে সামনে এগিয়ে আসলে ওই কর্মকর্তাদের ভুল ভাঙে।

তুরস্কে ছুটি কাটিয়ে নিজ দেশে ফিরছিলেন ন্যাটালি জেনকিভ নামের ওই সুন্দরী নারী। জানা গেছে, তিনি একজন ব্যান্ড তারকা।

ন্যাটালিকে যখন জানানো হয় তার যে বয়স তার থেকে অনেক কম বয়সী দেখায় তাকে আর সে জন্যই আটক করা হয়েছে। এই কথা শুনে ন্যাটলি তার হাসি আর ধরে রাখতে পারলেন না।

ন্যাটালি জানান, এই প্রথম তাকে বয়সের জন্য কোথায় আটক করা হয়েছে। তবে এরকম ঘটনা যে তার সাথে ঘটতে পারে সে কোনো সময় চিন্তাও করতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

চুয়াডাঙ্গায় দুই পাম্পে তেল সম্পদ সংক্রান্ত ঘটনায়: ধাওয়া করে

বয়স ৪১, দেখতে লাগে ২১, এটাই তার দোষ!

আপডেট সময় ১১:৩১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭