ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংসের হুমকি ট্রাম্পের গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ নতুন সাংবিধানিক সংকটে পড়বে:শিশির মনির সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। চোটের কারণে মাঠের বাইরে নেইমার।

তবে কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে ফরাসি কাপের শেষ বত্রিশে জায়গা করে নিল পিএসজি। তৃতীয় রাউন্ডে রোববার রাতে ফরাসি ফুটবলের পঞ্চম স্তরের দল ফিগনিসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারত প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন পিএসজি। ডি-বক্সের বাইরে থেকে ইকার্দির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক। দ্বাদশ মিনিটে সের্হিও রামোসের ক্রসে ইকার্দি জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

খেলার ষোড়শ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। প্রতিপক্ষের ডি-বক্সে এই ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৩১তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। এবারও এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে, স্কোরলাইন হয়ে যায় ৩-০। স্বাগতিক গোলরক্ষকের দৃঢ়তায় বাকি সময়ে ব্যবধান আর বাড়েনি।

Tag :
আপলোডকারীর তথ্য

অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংসের হুমকি ট্রাম্পের

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়

আপডেট সময় ১১:৫১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১