ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের আয়রন ডোমে অর্থ দিতে রাজি নন মার্কিন সিনেটর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প আয়রন ডোমের উন্নয়নে মার্কিন সরকারের পক্ষ থেকে অর্থ যোগান দেয়ার বিরোধিতা করেছেন র‍্যান্ড পল।

কেনটাকি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সিনেটর তিনি।

কানেকটিকাট থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের ইসরায়েলপন্থী সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল সর্বসম্মতভাবে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য ১০০ কোটি ডলার বরাদ্দ দেয়ার আহ্বান জানান। এরপর র‍্যান্ড পল ওই প্রস্তাবের পক্ষে ভোট দিতে অস্বীকার করেন।

ব্লুমেন্থল বারবার বলেন, ইসরায়েলের আয়ন ডোম প্রকল্প এগিয়ে নেয়ার জন্য আইনগতভাবে অর্থনৈতিক যোগান দরকার।

এ প্রসঙ্গে পল বলেন, “আমি বাজেটের বাইরে কোনো ব্যয় করার বিরোধী, যদি না বাজেটের কোথাও কাটছাঁট করে অন্য জায়গা পূরণ করার প্রশ্ন না আসে।”

তিনি বলেন, “আমি যা বলছি তা শুধু কোনো মতামত নয়, এটাই প্রকৃত আইন। আমি আহ্বান জানাব প্রস্তাবিত বাজেট অনুসারে ব্যয় করা হোক।”

ইসরায়েলের জন্য বিগত বছরগুলোতে আমেরিকা ১০ হাজার কোটি ডলার ব্যয় করেছে। এ প্রসঙ্গ তুলে কেন্টাকি থেকে নির্বাচিত এই সিনেটর পল আরো বলেন, এই সময়গুলোতে আমেরিকা-ইসরায়েলের খুব ভালো মিত্র ছিল তাতে কোনো সন্দেহ নেই। গত চার দশকে সম্ভবত ইসরায়েলের জন্য আমেরিকা আট হাজার থেকে ১০ হাজার কোটি ডলার খরচ করেছে।

তিনি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র কর্মসূচির গোপন তথ্য ফাঁস করে বলেন, আমেরিকা শুধু তেল আবিবের এই ক্ষেপণাস্ত্র প্রকল্পেই ৭০০ কোটি ডলার যোগান দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের আয়রন ডোমে অর্থ দিতে রাজি নন মার্কিন সিনেটর

আপডেট সময় ১১:৩৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১