ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজয় র‌্যালিতে প্রতীকী উপস্থিতি অসুস্থ খালেদা জিয়ার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি আয়োজিত বিজয় র‌্যালিতে নেতাকর্মীদের ঢল নামে।

রবিবার দুপুর দুইটায় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও বারোটার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা জড়ো হয়েছেন নয়াপল্টনে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রয়েছেন রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে। বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী র‌্যালিতে  সরাসরি উপস্থিত না থাকলেও প্রতীকীভাবে চেয়ারপারসনকে এই মিছিলে যুক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা।

বেগম জিয়ার মতো সাজিয়ে একজনকে নিয়ে আসা হয়েছে র‌্যালিতে। তিনি যে অসুস্থ সেটা এই প্রতীকী উপস্থিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার দাবিতে প্রতীকীভাবে একজনকে বেগম জিয়া সাজানো হয়েছে। যেখানে দেখা যায়, তিনি অক্সিজেন মাস্ক পরে রয়েছেন। তিনি খুবই অসুস্থ এবং মুমূর্ষু অবস্থায় আছেন।

র‌্যালিতে অংশ নিতে জাতীয় ও দলীয় পতাকা, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে নয়াপল্টনে হাজির হন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। স্বাধীনতা আর বিজয়ের স্লোগানে মুখর হয়ে ওঠে চারদিক। তবে বিজয় র‌্যালির স্লোগানের মূল ইস্যু খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি। খালেদা জিয়ার মুক্তি চাই, বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে এটাই দলীয় নেতাকর্মীদের এবারের বিজয় র‌্যালির মূল দাবি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিজয় র‌্যালিতে প্রতীকী উপস্থিতি অসুস্থ খালেদা জিয়ার

আপডেট সময় ০৫:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১