ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের নিয়ে নোয়াখালীবাসীর আতংকিত হওয়ার কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভাষাণ চরকে একটি সুন্দর আবাসন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এজন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। সব কিছুই এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে। শিক্ষা, চিকিৎসা ও আবাসনসহ সকল আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে ভাষাণ চরে শরণার্থী শিবির গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাষাণ চর পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে মস্ত্রী এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নোয়াখালীবাসীর রোহিঙ্গাদের বিষয়ে আতংকিত হওয়ার কারণ নেই। রোহিঙ্গাদের উপর প্রশাসনের শক্ত নজরদারী থাকবে। তবে সবকিছু এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলে তাদের এখানে আনা হবে।

মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের পুনর্বাসনের জন্য নির্ধারিত নোয়াখালীর ভাষাণ চর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে তিনি হেলিকপ্টার যোগে ভাষাণ চরে নামেন এবং শরণার্থী প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি ড. মনিরুজজামান, প্রকল্প পরিচালক ক্যাপ্টেন আমিনুল ইসলাম খান, স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ, কোস্টগার্ডের মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, জেলা প্রশাসক মাহবুব আলমগীর তালুকদার ও পুলিশ সুপার ইলিয়াছ শরীফসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের নিয়ে নোয়াখালীবাসীর আতংকিত হওয়ার কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:৪১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭