ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বপ্নের পদ্মা সেতু চোখে পড়বে শনিবার

অাকাশ জাতীয় ডেস্ক:

ইতোমধ্যে পদ্মা সেতুর মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নদীপথে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে এসে পৌঁছেছে স্প্যান। আগামীকাল ৩০ সেপ্টেম্বর স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সূত্রে জানা যায়, আগস্ট ২০১৭ পর্যন্ত পদ্মা সেতুর মোট ৪৬.৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুতে ৪২টি পিলার থাকবে। এর মধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিলারের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। এ দুটি পিলারের ওপর স্প্যান বসিয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি দৃশ্যমান করা হবে।

পদ্মা সেতুর স্প্যান বুধবার মাওয়া থেকে জাজিরা এসে পৌঁছায়। স্প্যানটি এমনভাবে তৈরি করা হয়েছে যার নিচের অংশ দিয়ে ট্রেন এবং ওপরের অংশ দিয়ে সড়ক পথে যানবাহন চলাচল করবে। আর এর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে।

৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু ২০১৮ সালের শেষ নাগাদ জনসাধারণের জন্য খুলের দেওয়া হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশের সবচেয়ে বড় এ প্রকল্পের নির্মাণকাজ ২০১৫ সালের ১২ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২য় আরডিপিপি অনুযায়ী নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, গত আগস্ট মাস পর্যন্ত এই সেতুর ৪৬.৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সেতুর জাজিরা পয়েন্টের ৩৭ ও ৩৮ নং পিলারের কাজ সম্পন্ন হওয়ায় আগামী ৩০ তারিখ সকাল ১০টায় প্রথম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে সরকার প্রতিশ্রুত সময়ের মধ্যে পদ্মা সেতু জনগণের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বপ্নের পদ্মা সেতু চোখে পড়বে শনিবার

আপডেট সময় ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭