ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

ডিজিটাল বাংলাদেশ দিবসের জাতীয় সাইবার ড্রিল

আকাশ আইসিটি ডেস্ক :

বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম-এর আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘জাতীয় সাইবার ড্রিল-২০২১’-এ প্রথম হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ফেডারেল বঙ্গ ইনভেস্টিগেশন। সোমবার ওয়েবে এ ফল প্রকাশ করেছে আয়োজক সংস্থা বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম।

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপনের বিশেষ এ সময়ে অনলাইনে আয়োজিত এই সাইবার ড্রিলে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে বিটসওভারফ্লো এবং সিলিকন বিটস। সমসংখ্যক ৪২৭৫ নম্বর পেয়েও উত্তর প্রদানের সময়ের ওপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন বিডি ই-গভ সার্ট প্রকল্প পরিচালক তারেক এম বরকতুল্লাহ। তিনি জানিয়েছেন, এই সাইবার ড্রিলে সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বেসরকারি সেবাদান প্রতিষ্ঠানসহ স্বতন্ত্রভাবে ৩৭০টি দলে প্রায় ১৭৫০ জন অংশগ্রহণকারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এ সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

ডিজিটাল বাংলাদেশ দিবসের জাতীয় সাইবার ড্রিল

আপডেট সময় ১০:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১