ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে চীন-রাশিয়ার কড়া সমালোচনায় কাদের

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

একদিকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ প্রদান, অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের পক্ষে অবস্থান নেয়ায় চীন ও রাশিয়ার কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ সমালোচনা করেন।

কাদের বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মুক্ত আলোচনায় চীন ও রাশিয়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। এর মধ্যে আবার চীন মানবিক সাহায্য পাঠাচ্ছে। কিন্তু একদিকে মানবিক সাহায্য, অন্যদিকে রোহিঙ্গা নির্যাতনকেও সমর্থন করা দ্বিচারিতা। আমি আশা করব, বৃহৎ শক্তিগুলো এই দ্বিচারিতা থেকে সরে আসবে।’

মন্ত্রী বলেন, ‘মানবিক সাহায্য যারা করতে চান করবেন। কিন্তু নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বর্বর গণহত্যাকে সমর্থন করা দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। আমি আশা করি, এটাই তাদের শেষ পদক্ষেপ নয়।’

তিনি বলেন, ‘আমি আশা করি, চীন ও রাশিয়া এ মানবিক সংকটে, মর্মান্তিক পরিস্থিতিতে মানবতার, সত্য, ন্যায় ও যৌক্তিকতার পক্ষে অবস্থান নিবে। দ্বিচারিতা আমরা আশা করি না। অত্যাচারী ঘাতকদের সমর্থন এবং নিপীড়তদের মানবিক সাহায্য দ্বিচারিতা। তা সমর্থনযোগ্য নয়। আমরা আশা করি, তারা এ সিদ্ধান্ত থেকে সরে আসবে।’

কাদের বলেন, ‘চীন ও রাশিয়া বৃহৎ শক্তি। তারাও আমাদের বন্ধু দেশ। এ মানবিক সংকটে তারা যথাযথ ভূমিকা পালন করবে, আশা করি।’

মন্ত্রী বলেন, ‘এ মানবিক সংকটে আমাদের সাহায্যের অভাব নেই। ভারত আমাদের প্রতিবেশী দেশ, তারাও আমাদের সাত হাজার টন ত্রাণ সাহায্য দিয়েছে; যার প্রথম চালান আমি নিজেই গ্রহণ করেছি। সাহায্য আমরা পাচ্ছি, আমাদের দেশের ভেতর থেকেও এত সাহায্য আসছে যে, এখনও আমাদের সরকারি ত্রাণ ব্যবহারের প্রয়োজন হয়নি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেনগুপ্প, সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিএল চ্যাটার্জী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান

রোহিঙ্গা ইস্যুতে চীন-রাশিয়ার কড়া সমালোচনায় কাদের

আপডেট সময় ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭