ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরায় স্ত্রী শিপ্রা ঘোষকে হত্যার দায়ে স্বামী কার্তিক ঘোষকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় অপর ৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমজি আজম দুপুরে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কার্তিক ঘোষ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৩ মে তারিখে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামে যৌতুকের কারণে স্বামী কার্তিক ঘোষসহ তার মা ও বোনেদের বিরুদ্ধে স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা খুলনার নমিতা ঘোষ পরের দিন পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পাটকেলঘাটা থানার তৎকালিন এসআই নাসিরউদ্দীন কার্তিক ঘোষ, মা যুথিকা ঘোষ, বোন চায়না ঘোষ, সুন্দরী ঘোষ, ভগ্নিপতি জয়দেব ঘোষ ও চাচাতো ভাই সুভাষ ঘোষকে আসামী করে ২০১০ সালের ১৩ অক্টোবর আদালতে চার্জশীট দেন। ২০১১ সালের ২৫ জানুয়ারী এ মামলার চার্জ গঠন করা হয়। আদালতে এ ঘটনায় ১৮ জন স্বাক্ষী সাক্ষ্য দেন। বিচারে আদালত কার্তিক ঘোষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। একই সময় অপর পাঁচজনকে বেকসুর খালাস দেন।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী নমিতা ঘোষ জানান, আমার মেয়েকে হত্যায় কার্তিকসহ ৬ জন জড়িত। ফাঁসির আদেশ হলো একজনের। এজন্য এ রায়ে আমি খুশি না।

রাষ্ট্রপক্ষের কৌশলী এ্যাড. জহুরুল হায়দর বাবু বলেন, রাষ্ট্রপক্ষ এ মামলার আসামির অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৬:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১