ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঢাবির শতবর্ষপূর্তির কনসার্টে গাইবেন জেমস

আকাশ বিনোদন ডেস্ক :

করোনা মহামারির কারণে দেড় বছরের বেশি সময় কনসার্টের বাইরে ছিলেন দেশসেরা ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম ওরফে জেমস। সেই বিরতি ভেঙে গত ১২ নভেম্বর স্টেজ শোতে ফেরেন তিনি। এদিন তিনি রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত ‘নভেম্বর রেইন’ নামক কনসার্টে অংশ নেন।

ঠিক এক মাস পর আবারও কনসার্টে দেখা যাবে জেমসকে। এবার তিনি গাইবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কনসার্টে। ১২ ডিসেম্বর এ আয়োজনের পঞ্চম দিন। সেদিন মঞ্চ মাতাবেন তিনি। আগত দর্শকদের শোনাবেন তার জনপ্রিয় কিছু গান।

এই কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। জেমস ও তার ব্যান্ডদল নগর বাউল ছাড়াও এ আয়োজন পারফর্ম করবে ব্যান্ড ওয়ারফেজ, সহজিয়া, মেঘদল, কৃষ্ণপক্ষ, ইন্ট্রোয়েট, তীরন্দাজ ও কণ্ঠশিল্পী মেহরীনসহ দেশের নামী দামি আর কিছু শিল্পী।

এই আয়োজন ও নিজের কনসার্ট প্রসঙ্গে জেমস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক এই ক্ষণ এবং স্বাধীনতার এই সূবর্ণ সময়ে গানে গানে শ্রোতার পাশে থাকব- এটা ভেবেই ভালো লাগছে। আশা করছি, এ আয়োজন সবার প্রত্যাশা পূরণ করবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

ঢাবির শতবর্ষপূর্তির কনসার্টে গাইবেন জেমস

আপডেট সময় ১১:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১