ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দেশে প্রথম ওমিক্রন শনাক্ত জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের দেহে

আকাশ জাতীয় ডেস্ক:

জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাইপর্বে অংশগ্রহণ শেষে দেশে ফেরা দুই নারী ক্রিকেটারের দেহে করোভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার দুপুর দুইটার দিকে রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য দেন তিনি।

করোনা মহামারী শুরুর প্রায় দুই বছর পর গত নভেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। ইতোমধ্যে অর্ধশত দেশে ছড়িয়ে পড়া করোনার এই ধরনটি নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে। প্রতিবেশী দেশ ভারতে গত ২ ডিসেম্বর ওমিক্রন সংক্রমিত প্রথম রোগী ধরা পড়ে।

করোনার নতুন ধরনটি রোধে দেশের বিভিন্ন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে জিম্বাবুয়েতে নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে যাওয়া দুই নারী ক্রিকেটারের দেহে করোনা ধরা পড়ে। ওমিক্রনের কারণে মাঝপথে খেলা স্থগিত হওয়ায় দেশে ফেরা এই দুই ক্রিকেটারের শরীরে করোনা শনাক্ত হলে তাদের আইসোলেশনে নেওয়া হয়। দুজনেই ওমিক্রনে সংক্রমিত হতে পারেন বলে ধারণা করা হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী আজ এক অনুষ্ঠানে দুজনের ওমিক্রনে সংক্রমিতের তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, জিম্বাবুয়েতে খেলার মধ্যে দেশে ফিরে আসা জাতীয় মহিলা ক্রিকেট দলের দুই ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার নতুন এই ধরনের উপসর্গ মৃদু। দুই নারী ক্রিকে‌টার কোয়ারেন্টাইনে আছেন। তারা ভালো আছেন। নিয়‌মিত তাদের চেকআপ চলছে। আশা করছি, তারা দুজনই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

দেশে প্রথম ওমিক্রন শনাক্ত জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের দেহে

আপডেট সময় ০৭:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১